প্রথম আলো সাংবাদিকের মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রথম আলোর বিনোদন বিভাগের সহসম্পাদক মনজুর কাদের জিয়ার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ২১-৩১৮০) চুরি হয়েছে। আজ শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রুনা লায়লার সংগীত জীবনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। সংবাদ সংগ্রহের জন্য রাত সাড়ে আটটার দিকে মনজুর কাদের সম্মেলন কেন্দ্রে যান। এ সময় সম্মেলন কেন্দ্রের প্রধান প্রবেশ গেটের কাছে অন্য মোটরসাইকেলের পাশে তাঁর টিভিএস অ্যাপাচি মডেলের মোটরসাইকেলটি পার্ক করে ভেতরে ঢোকেন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১০টার দিকে বেরিয়ে অন্য মোটরসাইকেলগুলো থাকলেও মনজুর কাদেরের মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা করা হয়েছে। যার নম্বর ৫৮৭।