প্রথম আলো সাংবাদিকের মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের মোটরসাইকেল চুরি হয়েছে। গত সোমবার রাতে শহরের সিনেমা হল পাড়ার একটি বাসার ভেতর থেকে চোরেরা মোটরসাইকেলটি চুরি করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শাহ আলম বলেন, সোমবার রাত সোয়া আটটার দিকে তিনি শহরের সিনেমা হল পাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক ফিরোজ আহমদের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান। প্রাচীরঘেরা ওই বাড়ির ভেতরে তাঁর মোটরসাইকেলে দুটি তালা মেরে তিনতলায় যান। কিছুক্ষণ পর ফিরে আর মোটরসাইকেলটি পাননি।
ঘটনার পরপরই তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। এ ছাড়া ব্যক্তিগতভাবেও খোঁজ নেন। কিন্তু গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার হয়নি।