প্রথম আলোর গাড়িতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় হরতালের আগের রাতে প্রথম আলোর পত্রিকাবাহী গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় গাড়ির চালককে মারধর ও পত্রিকা সরবরাহকারীকে ছুরিকাঘাতও করেছে দুর্বৃত্তরা। তারা তাঁদের মুঠোফোন ও নগদ টাকাও কেড়ে নিয়েছে।
গত শনিবার রাত সোয়া ১১টার দিকে শহরতলির ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে প্রথম আলোর বগুড়ার ছাপাখানা অবস্থিত।
গাড়িচালক শহীদুল ইসলাম জানান, ছাপাখানা থেকে পত্রিকা নেওয়ার জন্য তিনি গাড়ি নিয়ে সাতমাথা থেকে রাত ১১টার দিকে রওনা হন। সোয়া ১১টার দিকে বনানী মোড় হয়ে ফুলদীঘি এলাকায় পৌঁছালে ১০–১২ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র হাতে তাঁর গাড়ির গতিরোধ করে। গাড়ির গতি কমানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর গাড়িতে হামলা চালায়। তারা প্রথমে গাড়ির সামনের কাচ ভাঙচুর করে। পরে তাঁকে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা পত্রিকা সরবরাহকারী শাহেদ আলীর উরুতে ছুরি দিয়ে কোপ মারে হামলাকারীরা। পরে তাঁদের দুটি মুঠোফোন ও নগদ সাড়ে পাঁচ শ টাকা কেড়ে নেয়।