প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ছিনতাইয়ের কবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গ্রিন রোডে গতকাল দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক এ টি এম ইসহাক। তাঁর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ইসহাক বলেন, বেলা দেড়টার দিকে গ্রিন রোডের একটি দোকান থেকে মিষ্টি কিনে তিনি রিকশায় যাচ্ছিলেন। কমফোর্ট হাসপাতালের বিপরীত পাশে অন্য একটি রিকশায় আসা দুই যুবক তাঁর পথ রোধ করেন। তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে যান।