প্রথম আলোর বগুড়া কার্যালয়ে দুর্বৃত্তদের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বগুড়া কার্যালয়ের দেয়াল কেটে ভেতরে ঢুকে টাকাসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। শহরের শেরপুর সড়কের হেলাল ম্যানসনের তৃতীয় তলায় অবস্থিত কার্যালয়টিতে গত সোমবার রাতের এ ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা ফারুকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
এজাহারে ফারুকুল ইসলাম উল্লেখ করেন, প্রতিদিনের মতো সোমবার রাতে সংবাদ বিভাগের কাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে কার্যালয় বন্ধ করে সবাই চলে যান। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে অফিস সহকারী মোস্তাক আহমেদ কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে ভেতরে ঢোকেন। এ সময় তিনি দেখতে পান, কার্যালয়জুড়ে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সাতটি ফাইল কেবিনেট ও টেবিলের ড্রয়ার ভেঙে ফাইলপত্র তছনছ করা হয়েছে। খবর পেয়ে অন্য কর্মীসহ পুলিশ কর্মকর্তারা চলে আসেন।