প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী উম্মে আয়মন সুলতানা ওরফে স্বর্ণা হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর স্বামী মো. জামিল হোসেন ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত ১০টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের স্বামীর বাড়ি থেকে আয়মনের (২৪) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরের দিন নিহত শিক্ষার্থীর বাবা মো. আবদুল খালেক বাদী হয়ে ছয়জনের নামে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই শিক্ষার্থীর স্বামী জামিল হোসেন ওরফে ইমনকে (২৯) প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে তাঁর বাবা নুরুল ইসলাম ওরফে নান্নু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, জামিলকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হবে। তাঁকে ওই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।