প্রধান আসামিসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ এবং এর প্রতিবাদ করায় তাঁর ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নজরুল ইসলামসহ (৩০) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হাইকোর্টের রুল জারির এক দিন পর তাঁদের গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন নজরুলের বাবা আবদুল কুদ্দুস, বোন রোজিনা আক্তার ও ভাবি আমেনা বেগম। গতকাল মঙ্গলবার ভোরে হোমনার আলগীরচর থেকে নজরুল এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জোনারচর থেকে তাঁর বাবা, বোন ও ভাবিকে গ্রেপ্তার করা হয়।
চারজনকে গতকাল কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাঙ্গরা থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘সোমবার বিকেল থেকে গতকাল ভোর পর্যন্ত হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলায় তল্লাশি চালিয়ে মামলার পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নজরুলের মাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
বাঙ্গরা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ ডিসেম্বর ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের নজরুলের বিরুদ্ধে।