প্রধান শিক্ষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুঠোফোনে উত্ত্যক্ত করা ও যৌন হয়রানির অভিযোগ করেছে ওই বিদ্যালয়েরই দশম শ্রেণির এক ছাত্রী। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে ওই ছাত্রী এ অভিযোগ করে। এ পরিপ্রেক্ষিতে ৫ ডিসেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।