প্রধান শিক্ষককে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর এক স্বজন গতকাল শনিবার বিদ্যালয়ে এসে শিক্ষককে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ক্লাস শেষে অফিসে ডাস্টার রেখে আসতে যায়। এ সময় অফিস কক্ষে ছাত্রীকে একা পেয়ে তার শ্লীলতাহানি করে প্রধান শিক্ষক। ছাত্রী ঘটনাটি তার মা-বাবাকে বলে দেয়।
গতকাল সকাল পৌনে নয়টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে তাঁর কক্ষে বসেন। এ সময় ছাত্রীর এক চাচা লোহার পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালান। তিনি ছাত্রছাত্রীদের সামনে প্রধান শিক্ষককে মারধর করেন। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।