প্রধান শিক্ষককে লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার দামুকদিয়া দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর কক্ষে ঢুকে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে এসে দপ্তরিও আহত হন। তিনি সহকারী প্রধান শিক্ষকসহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে শিক্ষক আজিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।