প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো ধরনের অনুমতি ছাড়াই গত শনিবার সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে বড় বড় চারটি আম ও কাঁঠালগাছ কাটা হয়েছে। সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাজী আবদুল হাকিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
সরেজমিনে শনিবার বেলা ১১টার দিকে দেখা যায়, সাতক্ষীরা সদর ভূমি অফিসের পেছনের দিকে তিনটি আমগাছ ও একটি কাঁঠালগাছ কাটা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন শ্রমিক জানান, ভূমি অফিসের বড়বাবু কাজী আবদুল হাকিম তাঁদের দিয়ে এসব গাছ কাটাচ্ছেন।
এ ব্যাপারে কাজী আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর ব্যক্তিগত মুঠোফোনে চার-পাঁচবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভিন জানান, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।