প্রধানমন্ত্রীকে কটূক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা এবং মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে নগরের চকবাজার থানার দিদার মার্কেট এলাকা থেকে শাহাদাত হোসেন নামের ওই ভুয়া মেজরকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, শাহাদাত নিজেকে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁর মুঠোফোন ও ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন কটূক্তি রয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০১৩ এবং প্রতারণা আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার করতে গেলে শাহাদাতকে নিজেকে মেজর পরিচয় দিয়ে পুলিশকে ধমক দেন। একপর্যায়ে তিনি প্রতারণার কথা স্বীকার করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম