প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস অধ্যক্ষে বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় কুড়িগ্রামের উলিপুরে একটি বেসরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান গত সোমবার তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। ১৬ ঘণ্টার মাথায় তিনি পোস্টটি প্রত্যাহার করে নেন।
গত মঙ্গলবার রাত ১০টায় উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার বাদী হয়ে অধ্যক্ষকে আসামি করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় উলিপুর থানায় মামলাটি করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, মামলার পর আসামি পালিয়ে গেছেন।