প্রধানমন্ত্রীকে নিয়ে মোবাইলে কটূক্তি বাবা-ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক কথা মুঠোফোনে বাজানোর অভিযোগে বগুড়ার কাহালুতে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শীতলাই গ্রামের বাসিন্দা শুকুর আলী (৩৫) একজন কৃষক। আর তাঁর ছেলে সিজান হোসেন (১৩) শীতলাই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় শুকুর আলী ও সিজান তাঁদের আলাদা মুঠোফোনে ওই কটূক্তিমূলক কথাগুলো বাজাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ এসে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে মুঠোফোন জব্দ করে নেয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, তিনি নিজে বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা করেন। গতকালই সন্ধ্যায় তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।