প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশের ঘটনায় করা মামলার আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সজীব মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌর সদরের দ্বাড়িয়াপুর মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই জানান, সজীব (২৫) শাহজাদপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতির ছেলে। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সজীব গত ২৪ মার্চ তাঁর ফেসবুক পাতায় প্রকাশ করেন। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে ওই রাতেই তাঁর বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা করা হয়। পরে তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার গ্রেপ্তারের পর গতকাল বুধবার সজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।