প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরাবাজার বাজার থেকে গত শুক্রবার রাতে আতিক হাসান ওরফে হানিফ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বারহাট্টা থানাধীন ফকিরাবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস ছাত্তার জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের মুঠোফোনে রাখা ও অন্যকে দেওয়ার অভিযোগে শুক্রবার রাত আটটার দিকে ফকিরাবাজার বাজার থেকে আতিককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাইনিয়া গ্রামে। এ ঘটনায় বারহাট্টা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।