প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে, তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জাকির হোসেন শেখ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার পত্তাশী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকির পত্তাশী গ্রামের মহারাজ শেখের ছেলে।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক প্রথম আলোকে জানান, জাকির হোসেন শেখ ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় ইন্দুরকানি থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদ হোসেন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে থানায় মামলা করেছেন।