প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, রামুতে দুই শিবির কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগে কক্সবাজারের রামুতে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরুংলোয়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, রাশেদুল কবির (২০) ও তাঁর ছোট ভাই খালেদ হোছাইন (১৭)।
জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, শিবির কর্মী খালেদ তাঁর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রচার করেন। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।