প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে মো. শাহজাহান (৪২) নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার উপজেলার হাজিরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানিয়েছেন, শাহজাহান উপজেলার পশ্চিম চর লরেন্স মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং চর মার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
ওসি বলেন, শাহজাহান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করেন। জিজ্ঞাসাবাদ করে ও তাঁর ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।