প্রধানমন্ত্রীর সভা থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সভামঞ্চের পাশ থেকে যুবলীগের এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। কামরুল হাসান ওরফে টুটুল নামের ওই যুবক নিজেকে যুবলীগের ঢাকা মহানগরের আদাবর থানার যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। তাঁকে বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার শাহীন প্রথম আলোকে বলেছেন, টুটুলের অস্ত্রটি বৈধ। তবে যেহেতু অস্ত্র নিয়ে সমাবেশস্থলে যাওয়ার নিয়ম নেই, তাই কেন তিনি অস্ত্র নিয়ে সমাবেশস্থলে গেছেন এবং অতীতে কোনো অপরাধ কর্মকাণ্ড করছেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি টুটুল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিল। যুবলীগের মিছিল-মিটিংয়ে আসে। তবে সে যুবলীগের আদাবর থানার কোনো পদে নেই।’
শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।