প্রধানমন্ত্রীর সমাবেশে অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সমাবেশ থেকে একজনকে লাইসেন্স করা অস্ত্রসহ আটকের পরে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক ও পরে মুক্ত গোপীনাথ দাস নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, গতকাল দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার মুখে তল্লাশির সময় সঙ্গে থাকা লাইসেন্স করা অস্ত্র ও গুলির বিষয়টি জানান গোপীনাথ। এরপর তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর সমাবেশে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা থাকার পরও কেন তিনি অস্ত্র বহন করছিলেন, এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে তিনি একটি অস্ত্র বহন করছিলেন বলে জানিয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ঢুকতে না দিয়ে থানায় নিয়ে আসা হয়। পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ক্লিয়ারেন্সের ভিত্তিতে রাতে তাঁকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।