প্রবাসীকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মান্ডায় গতকাল বুধবার সকালে বিপ্লব হোসেন (৩০) নামের এক প্রবাসীকে কুপিয়ে ২৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মায়ের জন্য রক্তের ব্যাগ নিয়ে যাচ্ছিলেন প্রবাসী বিপ্লব। মুগদা থানার মান্ডা এলাকায় তিন ছিনতাইকারী বিপ্লবকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে বিপ্লব হোসেন সাংবাদিকদের বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন। তাঁর মা তাসলিমা আক্তার ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।