প্রবাসীকে গুলি করে ও কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আমজাদ হোসেন ওরফে সুমন (৩২) নামের এক প্রবাসীকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌরসভার হাজিপুরে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আমজাদকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক বলেন, আমজাদের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।