প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। রাত তিনটার দিকে ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ওমানপ্রবাসী রনি দাসের বসতঘরে ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।