প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া এলাকায় সৈয়দ মেম্বারের বাড়ির প্রবাসী শহীদুল ইসলামের বসতঘরে হানা দেয় ডাকাতেরা। ১০-১৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের লোকজনকে জিম্মি করে কয়েক ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। প্রবাসীর পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।