প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বেগমগঞ্জে এক প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেগমগঞ্জ থানার ওসি মো. গোলাম ফারুক জানান, ধর্ষণের ঘটনায় বাদল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বাদল। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে |