প্রশাসনিক ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে গতকাল প্রশাসনিক ভবন ঘেরাও করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পাঠ্য হালনাগাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী অনুষদের ক্রম নির্ধারণ বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় পশুপালন অনুষদের পাঠ্যক্রম হালনাগাদ করা হয়নি। ফলে তা বাস্তবায়ন না হওয়ায় ওই দিন রাতেই পশুপালন অনুষদের ডিন অফিসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।