প্রশাসনের হস্তক্ষেপে জুয়ার আসরের প্রস্তুতি পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জুয়া ও অশ্লীল নৃত্য আয়োজনের অভিযোগে প্রশাসন ও পুলিশ সেটি বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভোরে অনুষ্ঠানের জন্য তিন একর জমির ওপর দেওয়া টিনের বেড়া ও প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানের আয়োজক ওই এলাকার যুবকদের তখন খুঁজে পাওয়া যায়নি। ইউএনও শেখ হাফিজুর রহমান বলেন, এখানে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর উদ্যোগ ছিল।