প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বোয়ালমারী পৌরসভায় গত সোমবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৬ বছরের এক কিশোরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের কাছে বাল্যবিবাহের খবর পেয়ে সোমবার রাতে ইউএনও রওশন আরা পুলিশ নিয়ে বোয়ালমারীর পৌর এলাকার ওই বাড়িতে যান। তিনি বিয়ের আয়োজন বন্ধ করে দেন। ওই কিশোরীর বাবাকে আটক করে ইউএনওর কার্যালয়ে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ‘১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ের উদ্যোগ নেওয়া হবে না’ মর্মে মুচলেকা দেন ওই কিশোরীর বাবা।