প্রশ্ন ফাঁস: ইউজিসির সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার রাতে ইউজিসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে তাঁরা একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।
আজ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে একযোগে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, রাজধানীর আগারগাঁও থেকে ওই তিনজনকে আটক করা হয়।