প্রশ্নপত্র ফাঁস চক্রের ১১ 'সদস্য' আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আজ সকাল সাড়ে ১০টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবে পুলিশ।