প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত শনিবার রাতে প্রধান শিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার সিংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম এবং উপজেলা সদরের হোম অব জিনিয়াস কোচিং সেন্টারের পরিচালক শামীম মিয়া।
ঘিওর থানার পুলিশ জানায়, গতকাল রোববার চতুর্থ শ্রেণির শেষ পরীক্ষার বিষয় ছিল ধর্ম। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এর সঙ্গে প্রধান শিক্ষক আবুল কালাম ও কোচিং সেন্টারের পরিচালক শামীম মিয়া জড়িত। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের দুজনকে আটক করে পুলিশ।