প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গতকাল সোমবার দিনাজপুরে ছাত্র-শিক্ষক-অভিভাবক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখা এ সমাবেশ করে।

গতকাল বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।  সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ‍) নেতা এ এস এম মনিরুজ্জামান। আরও বক্তব্য দেন রেজাউল ইসলাম, রবিউল আউয়াল, গোবিন্দ চন্দ্র রায় প্রমুখ।