প্রাইভেট কার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর ফতুল্লার পঞ্চবটী এলাকার একটি মার্কেটের মালিকের প্রাইভেট কার চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই বিপণিবিতানের ব্যবস্থাপক মো. সোলায়মান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন। সোলায়মান জানান, বুধবার রাতে পঞ্চবটী এলাকার গফুর মার্কেটের মালিক হাজী মাসুদ ভুঁইয়া তাঁর প্রাইভেট কারটি মার্কেটের সামনে পার্কিং করে অফিসে ঢোকেন। কাজ শেষে বাইরে এসে দেখেন তাঁর গাড়িটি নেই।