প্রাইভেট কার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারের সামনে থেকে গতকাল শুক্রবার সকালে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার প্রাইভেট কার চুরি হয়েছে।
পল্লবী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুর রহিমের টয়োটা এলএক্স করোলা সাদা রঙের প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৪-৩৬৬৮) মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজারের সামনের পার্কিং থেকে চুরি হয়ে যায়। এ ব্যাপারে তাঁর গাড়িচালক মো. আরিফ বাদী হয়ে থানায় মামলা করেছেন।