প্রাইভেট কার থেকে ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয় স্মরণি মোড়ে একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে এগুলো উদ্ধার করা হয়। তবে গাড়ির যাত্রী ও চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিকেল পাঁচটার দিকে একটি ব্যক্তিগত গাড়ির গতিবিধি সন্দেহজনক হওয়ায় দায়িত্বরত পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন গাড়িতে থাকা চালক ও যাত্রী দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা ফেনসিডিলভর্তি বোতলগুলো উদ্ধার করা হয়।
ওসি বলেন, ফেনসিডিল ও গাড়িটিকে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।