প্রাইম ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, অভিযোগ অনুসন্ধানে ইতিমধ্যে ব্যাংকের এমডির কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে ভাউচার জালিয়াতি করে আহমেদ কামাল খান চৌধুরী ব্যাংকের ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা আত্মসাৎ করেছেন।
অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট এ অভিযোগ যাচাই করে চলতি বছরের ১৩ জানুয়ারি অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেয়ে দুদক। অভিযোগ অনুসন্ধানে গত ২২ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ারকে প্রধান অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।