প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত মাসের বিভিন্ন সময় টেলিফোনে তাঁকে এ হুমকি দেওয়া হয়। তিনি বলেন, এ ব্যাপারে শাহবাগ ও নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কবির জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার বিশিষ্টজনেরা একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, মফিদুল হক, শিল্পী রফিকুন্নবী, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, স্থপতি রবিউল হুসাইন, লিয়াকত আলী লাকী।