প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসাইন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে সর্বহারা ও আনসারুল্লাহ বাংলা টিমের নেতা পরিচয়ে মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাখাওয়াৎ হোসাইন মানিকগঞ্জ জেলা বারের প্রবীণ আইনজীবীও। তিনি বলেন, গতকাল আদালত প্রাঙ্গণে নিজ চেম্বারে বসে ছিলেন তিনি। বেলা ১১টা ৪৬ মিনিটে তাঁর মুঠোফোনে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে মেজর জিয়া পরিচয় দিয়ে জানানো হয়, তিনি সর্বহারা ও আনসারুল্লাহ বাংলা টিমের নেতা। সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।