প্রাণনাশের হুমকি, সরকারি কৌঁসুলির জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি আদালতের সরকারি কৌঁসুলিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার সকালে তিনি রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই সরকারি কৌঁসুলি হলেন, আলী আজগর স্বপন। তিনি ঢাকার পাঁচ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কৌঁসুলি আলী আজগর স্বপন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। তাঁর ধারণা, সংঘবদ্ধ অপরাধী চক্র তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। হুমকিদাতা নিজেকে বিটিআরসির কর্মকর্তা বলে পরিচয় দেন।
আলী আজগর স্বপনের করা জিডি তদন্ত করছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, মোবাইল কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।