প্রার্থীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আবু জাফরের পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার এ রায় দেন এবং জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নাসির উদ্দিন মিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শেখ আবু জাফর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কুৎসা রটনা করে এলাকায় প্রচারপত্র বিলি করেছেন। অভিযোগ পেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে ইউএনওকে লিখিতভাবে জানান।