প্রার্থীর বাড়িতে কাফনের কাপড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থীসহ দুজনের বাড়িতে কাফনের কাপড়, আতর, সুরমা, গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার একডালা গ্রামে।
মামুন হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর সদস্য পদে নির্বাচন করার কথা রয়েছে। এ কারণে তাঁকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এটা করা হয়ে থাকতে পারে। রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।