প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষকে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগে কামাল পারভেজ গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও আটটি গুলি উদ্ধার করা হয়। কামাল শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর ছোট ভাই। বেলা একটার দিকে উপজেলার শংকরপুর গ্রামে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজী প্রচারণায় যান। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কামাল অস্ত্র উঁচিয়ে দেলোয়ার হোসেনকে হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার হোসেনের সমর্থকেরা কামাল পারভেজ গাজীকে আটক করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।