প্রায় সাত লাখ ইয়াবা নিয়ে পুলিশসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর লালপুর এলাকা থেকে ছয় লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি নিয়ে পুলিশ সদস্যসহ দুজনকে আজ রোববার ভোররাতে আটক করার দাবি করেছে র্যাব-৭।
এই দুজন হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলী। এএসআই মাহফুজুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখায় কর্মরত আছেন।
পুলিশ সদস্যসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ। তিনি বলেন, ফেনী থেকে আটক করে এই দুজনকে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে নেওয়া হয়েছে।