প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে কাউন্সিলরের ছেলে জড়িত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া এলাকার বিএনপি-সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলের গুলিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছির আরাফাত ওরফে ইমন নিহত হয়েছেন। ইমন হত্যার ঘটনায় গ্রেপ্তার ফয়সাল হোসেন ওরফে মাইকেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের আদালতে জবানবন্দি দেয় ফয়সাল।
পুলিশ জানায়, জবানবন্দিতে ফয়সাল কাউন্সিলরের ছেলের নাম রানা বলেছে। তবে কোন কাউন্সিলরের ছেলে তা জানায়নি। হত্যাকাণ্ডে কতজন অংশ নিয়েছে তা-ও উল্লেখ করেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছিল ফয়সাল। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয় সে। জবানবন্দিতে দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
ফয়সালকে রোববার দুপুরে রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৪ মে দেওয়ানবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইমন। ৭ মে ঢাকার একটি হাসাপাতালে তাঁর মৃত্যু হয়।