প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ফলাফল পরিবর্তনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ফল পরিবর্তন করার অভিযোগ পাওয়া গেছে। ৪ নম্বর ওয়ার্ড থেকে মোরগ প্রতীকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা এনায়েতুল্লাহ সোহাগ এ অভিযোগ করেন।
প্রতিকার চেয়ে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসানের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে এনায়েতুল্লাহ সোহাগ উল্লেখ করেন, তাঁর সঙ্গে একই ওয়ার্ড থেকে ফুল মিয়া আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুজনই ডুয়াইগাঁও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪২৩ করে ভোট পান।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন হারুন অর রশীদ। কেন্দ্রে অবস্থানকালে প্রিসাইডিং কর্মকর্তা জানান, দুজনের ভোট সমান। পরে উপজেলা পরিষদে গিয়ে ফুল মিয়াকে এক ভোট বেশি দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়।
ডুয়াইগাঁও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হারুন অর রশীদ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সত্য নয়। ফুল মিয়া এক ভোট বেশি পেয়েছিলেন।