প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যু সন্দেহে আবদুল করিম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৌখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর বলেন, আবদুল করিমের বিরুদ্ধে সুন্দরবনে দীর্ঘদিন ধরে দস্যুতা করার অভিযোগ রয়েছে। তিনি বনদস্যু মঞ্জু বাহিনীর সক্রিয় সদস্য।