প্রেসক্লাবের কাছে বিস্ফোরণে আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের উল্টোপাশে বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও আরেকজন ফল ব্যবসায়ী।
আহত ট্রাকের চালকের সহকারীর নাম মিজানুর ও ফল ব্যবসায়ীর নাম দুলাল। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহর ভাষ্য, ‘আওয়াজ শুনে দৌড়ে এসেছি। কোথা থেকে বিস্ফোরক ছুড়ে মারা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এগুলো ককটেল হতে পারে।’