প্রয়োজনে বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক জালিয়াতির তদন্তকালে প্রয়োজন হলে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের মাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক সামসুল আরেফিন। সম্মেলনে আরও বক্তব্য দেন দুদকের দুই পরিচালক নূর আহমেদ, বেলাল হোসেন এবং উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
সম্মেলনে জানুয়ারি মাসে দুদকে আসা অভিযোগ, মামলা সংক্রান্ত তথ্য, বিচার ও অভিযোগপত্র বিষয়ে তথ্য তুলে ধরা হয়।
এতে জানানো হয়, জানুয়ারি মাসে দুদকে আসা ৬২৮টি অভিযোগের মধ্যে ৪৪টি অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। এ সময় ৩১টি মামলা করার অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: