প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রেন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করল পুলিশ। গতকাল সোমবার গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ড্রেনে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। উৎসুক জনতা ব্যাগটি খুলে দুটি নবজাতকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বেলা তিনটার দিকে ওই নবজাতক দুটির লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া নবজাতক দুটি ছেলেশিশু। তারা যমজ ছিল বলে ধারণা করা হচ্ছে।